বন্ধ করুন
গভীর নিম্নচাপ: সারাদেশে আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গভীর নিম্নচাপ: সারাদেশে আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
গভীর নিম্নচাপ: সারাদেশে আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
গভীর নিম্নচাপ: সারাদেশে আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
Featured Image

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া বুলেটিনে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় থাকা মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী পাঁচ দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রথম দুই দিন বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে এবং পরবর্তী সময়ে তা ধীরে ধীরে কমে আসবে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।