বন্ধ করুন
সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ২৯ আগস্ট ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ২৯ আগস্ট ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।


মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।
সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।
Featured Image

যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে সাভারে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। বুধবার (৫ আগস্ট) বিকেলে সাভার তারাপুর ফুটবল একাডেমীর উদ্যোগে স্থানীয় মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। ​প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম মাদক ও অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "সাভারে কোনো মাদক ব্যবসায়ী বা মাদকের আশ্রয়দাতাদের স্থান হতে পারে না। যারা সমাজে বিষবাষ্প ছড়াচ্ছে, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সাভারের প্রতিটি এলাকায় মাদকবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে।" তিনি মাঠের তরুণ খেলোয়াড় ও দর্শকদের মাদক থেকে দূরে থেকে সুস্থ ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

​উদ্বোধনী বক্তব্যের পর শুরু হয় মাঠের মূল লড়াই। ৬০ মিনিটের রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘যশোর কিং’ এবং মানিকগঞ্জের ‘ধল্লা এলিট ফুটবল ক্লাব’। ম্যাচের শুরু থেকেই গতিশীল আক্রমণ ও দূরদর্শী পাসের সমন্বয়ে দাপট দেখায় যশোর কিং। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় দলটি। বিজয়ী দলের ৭৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ সিয়াম ম্যাচ সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন। খেলা শেষে অতিথিরা বিজয়ী তারকা ও উভয় দলের হাতে ট্রফি তুলে দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ ইকবাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর স্বেচ্ছাসেবকদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মাদবর।

​এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. আনোয়ার হোসেন, মোঃ এমদাদ মিয়া, মোঃ ইউনুস খান, রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হযরত আলি, মোঃ মিন্টু ইসলাম, মোঃ ফয়সাল আহমেদ মাশফি, মোঃ শহীদুল ইসলাম সোহাগ,সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজ খান নাঈম, মোঃ ইমু ইমরান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। ​মোঃ রাসেল শাহ্-এর সঞ্চালনায় এবং হাসান, শ্রাবণ ও নাঈমের পরিচালনায় টুর্নামেন্টটি মোঃ সাইফুল ইসলাম (নবী)-এর সার্বিক তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ​খেলা দেখতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত নেতৃত্ব লায়ন খোরশেদ আলমের হাতেই সাভার পৌরসভা ও আগামীর তরুণ সমাজ সবচেয়ে বেশি নিরাপদ থাকবে।