বন্ধ করুন
সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন মল্লিকা শেরাওয়াত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন মল্লিকা শেরাওয়াত

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন মল্লিকা শেরাওয়াত
সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন মল্লিকা শেরাওয়াত
Featured Image

অভিনয় থেকে দূরে থাকলেও ওটিটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। সঞ্চালক করন জোহরের ‘দ্য ট্রেইটরস’-এর দ্বিতীয় সিজনে ২১ জন তারকার সঙ্গে প্রতিযোগী হিসেবে অংশ নেবেন তিনি। আগামী ১৩ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচার হবে এই শোয়ের প্রথম পর্ব।

শোটিতে মল্লিকার অংশ নেওয়ার খবর প্রকাশ্যে আসার পর বলিপাড়ায় তার পারিশ্রমিক নিয়ে শুরু হয় তীব্র চর্চা। শোনা যাচ্ছে, দ্বিতীয় সিজনের সব তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন। বিষয়টি নিয়ে নীরবতা ভেঙে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এই গুঞ্জন সত্যি এবং টাকা উপার্জনের জন্য তিনি ক্ষমা চাইবেন না।

নিজের মূল্য ও স্বনির্ভরতার কথা উল্লেখ করে মল্লিকা জানান, তিনি সামান্য টাকার জন্য কাজ করেন না এবং টাকা উপার্জন করতে খুব ভালোবাসেন। মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়ার কথা ইঙ্গিতে স্বীকার করলেও ঠিক কত টাকা নিয়েছেন, তা অবশ্য আড়ালেই রেখেছেন ‘মার্ডার’ খ্যাত এই অভিনেত্রী।