গ্রামপুলিশদের দায়িত্ব পালনে আরও কার্যকর ও গতিশীল করতে পাথালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রামপুলিশদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামপুলিশদের হাতে রেইনকোট তুলে দেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জহির। এ সময় উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর বারেক মিয়া। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জহির বলেন, বর্ষাকালসহ প্রতিকূল আবহাওয়ায়ও গ্রামপুলিশরা জনগণের নিরাপত্তা ও বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। তাদের কাজের সুবিধা ও মনোবল বাড়াতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই রেইনকোট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছ। অনুষ্ঠানে গ্রামপুলিশ সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।