বন্ধ করুন
নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অস্ত্রোপচার সফল
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অস্ত্রোপচার সফল


স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অস্ত্রোপচার সফল
নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অস্ত্রোপচার সফল
Featured Image

 নবীগঞ্জ উপজেলার সাংবাদিক সমাজের পরিচিত মুখ  দৈনিক সংবাদে ও সিলেটের সংবাদের নবীগঞ্জ  প্রতিনিধি মো. গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের নয়া সড়ক শাখায় অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারে নেতৃত্ব দেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম মাওলা। দীর্ঘ সময়ব্যাপী পরিচালিত এ অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং রোগীর শারীরিক অবস্থা সন্তোষজনক রয়েছে।

বর্তমানে মো. গোলাম রাহমান লিমন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচার-পরবর্তী তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে কিছুদিন পর্যবেক্ষণে রেখে পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।

পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের কাছে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।

এদিকে সাংবাদিক গোলাম রাহমান লিমনের সফল অস্ত্রোপচারের সংবাদে নবীগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও কর্মক্ষেত্রে ফিরে এসে নিষ্ঠা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করবেন এবং সমাজের সত্য ও মানুষের কথা তুলে ধরার কাজে আগের মতোই সক্রিয় ভূমিকা রাখবেন।