বন্ধ করুন
কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের কার্যালয় উদ্বোধন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের কার্যালয় উদ্বোধন

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের কার্যালয় উদ্বোধন
কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের কার্যালয় উদ্বোধন
Featured Image

কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপকবৃন্দ ও উপ-মহাব্যবস্থাপকগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবুল খায়ের খাজা, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার এবং সহ-প্রচার সম্পাদক মো: মফিদুল ইসলাম মোহনসহ জাতীয়তাবাদী বিভিন্ন ইউনিট-সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।