বন্ধ করুন
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে চরম হট্টগোল
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে চরম হট্টগোল

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে চরম হট্টগোল
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে চরম হট্টগোল
Featured Image

রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে চরম হট্টগোল হয়েছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সামনেই দর্শক সারির কয়েকজন হইচই শুরু করেন।

ঘটনার সময় রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা দ্রুত ছুটে এসে স্টেজের সামনে অবস্থান নেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ মঞ্চে এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেন।

হট্টগোল চলাকালে অনুষ্ঠানের উপস্থাপকও বারবার মাইকে আহ্বান জানিয়ে বলতে থাকেন, 'সম্মানিত অতিথিরা আপনারা শান্ত হয়ে বসুন, ধৈর্য ধারণ করুন।'