বন্ধ করুন
জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডিএনসিসি প্রশাসক
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডিএনসিসি প্রশাসক

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডিএনসিসি প্রশাসক
জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডিএনসিসি প্রশাসক
Featured Image

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, দেশের পরিবর্তন শুরু হয়ে গেছে এবং এই পরিবর্তন অব্যাহত রাখা হবে। বিএনপি সরকার জনগণের সরকার উল্লেখ করে তিনি জানান, জনগণের গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সকল মৌলিক চাহিদা পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মানিকদি ও উত্তর মানিকদির রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন এবং তার কর্মী হিসেবে জনগণের কাছে সঠিক সেবা পৌঁছে দেয়া তাদের দায়িত্ব। ঢাকা সিটিকে সবুজায়ন করা, জলাবদ্ধতা রোধ এবং মশার উপদ্রব থেকে নগরবাসীকে রেহাই দিতে সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে তিনি জানান।

তিনি উল্লেখ করেন, নগরে বহুতল ভবন বাড়ায় ধারণক্ষমতার চেয়ে পানির ও জ্বালানির চাহিদা অনেক বেড়ে গেছে। এসব সমস্যা সমাধানে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কর্তৃপক্ষ। উন্নয়নমূলক কাজ টেকসই রাখতে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে নগরবাসীকে সময়মতো হোল্ডিং কর পরিশোধ ও রুটিন রক্ষণাবেক্ষণে সহযোগিতার আহ্বান জানান তিনি।

ডিএনসিসির জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।