বন্ধ করুন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
Featured Image

নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ ৪ আগস্ট বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের সমাধি কমপ্লেক্সে তিনি এই ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্য দোয়া-মোনাজাত করা হয়।

এসময় দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হকসহ নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, আইন, সংবিধান, গণতন্ত্র ও মানবাধিকারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান আইনজীবী সমাজ প্রতিদিন লক্ষ্য করে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি তাঁদের নীতি ও আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

দেশের প্রতিটি নাগরিকের আইনানুগ অধিকার প্রতিষ্ঠা করা দায়িত্ব উল্লেখ করে অপতথ্য প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, যেকোনো ঠুনকো অপতথ্য, মিথ্যা তথ্য বা খণ্ডিত তথ্য দিয়ে যেন আগামী দিনের বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত না হয়, সে ব্যাপারে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের গণতন্ত্রের পথে যাত্রায় নানামুখী ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে তিনি আহ্বান জানান।

উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের পর গত ২৫ মার্চ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। পরবর্তীতে পূর্বের সকল নিয়োগ বাতিল করে গত ৩০ জুলাই ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।