মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিবি মিলনায়তনে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসেন এবং সেই পথ যদি বিএনপি প্রস্তুত করে দেয়, তাহলে জুলাইযোদ্ধারাও প্রস্তুত থাকবে।”
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।
সভায় তিনি জুলাই গণঅভ্যুত্থান, বিচার ও রাজনৈতিক সংস্কার প্রসঙ্গেও বক্তব্য দেন।