বন্ধ করুন
সাভারে প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সাভারে প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।


মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সাভারে প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
সাভারে প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
Featured Image

​সাভারে উৎসবমুখর পরিবেশে প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা আগস্ট ২০২৬, শনিবার বক্তারপুর ২ নং ওয়ার্ডের বালুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। ​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বর্তমান সাভার পৌর মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। ​প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সঠিক দিকনির্দেশনা পেলে এই শিশুরাই ভবিষ্যতে নিজেদের সুপ্রতিষ্ঠিত করবে এবং সাভারের নেতৃত্ব দেবে। কোমলমতি শিক্ষার্থীদের যেকোনো ভালো উদ্যোগে আমরা পাশে আছি এবং সবসময় থাকবো।" ​সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, "সুন্দর ও বসবাসযোগ্য সমাজ গড়তে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে যা করার দরকার আমি তা-ই করবো। সমাজের প্রতিটি দায়িত্বশীল মানুষকে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে এবং সাভারকে একটি শান্তিময় শহর হিসেবে গড়ে তুলতে হবে। কোনো মাদকসেবী বা মাদক কারবারিকে প্রার্থী হিসেবে সমর্থন না দেওয়ার জন্য আমি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। ​সাভারের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, "আমি সাভারের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। আপনারা পাশে থাকলে এবং সবার সহযোগিতা পেলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারবো। ব্যক্তি কে হলো সেটা বড় কথা নয়; যিনি যোগ্য তাঁকেই নির্বাচন করবেন। আমার মূল লক্ষ্য সাভারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখা।"​প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সাভার, ঢাকা)-এর সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​মোঃ ইয়ার রহমান উজ্জ্বল (বিশিষ্ট ব্যবসায়ী ও সাভার পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বিএনপি) মোঃ হযরত আলী  সাবেক (সহ-সভাপতি, পাথালিয়া ইউনিয়ন বিএনপি) ​মোঃ খান মজলিস বাবু (নেতা, সাভার পৌর বিএনপি) ​মোঃ রাশেদুজ্জামান বাচ্চু (কাউন্সিলর পদপ্রার্থী, সাভার পৌর ৩ নং ওয়ার্ড বিএনপি) ​তালুকদার জাহিদুল ইসলাম জুয়েল (নেতা, সাভার পৌর ১ নং ওয়ার্ড যুবদল) ​অনুষ্ঠানে প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।