বন্ধ করুন
জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা: মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা: মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ প্রিন্ট:
জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা: মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভা
জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা: মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভা
Featured Image

মালয়েশিয়ায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং ‘রেমিট্যান্স শাটডাউন’-এর তাৎপর্য নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রোববার বিকেলে কুয়ালালামপুরের একটি হোটেলে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ‘রেমিট্যান্স শাটডাউন’ ছিল দেশের আন্দোলনের প্রতি প্রবাসীদের ঐক্যবদ্ধ সংহতি ও প্রতিবাদের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে গণঅভ্যুত্থানের প্রতি সমর্থন জোরদারে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। পবিত্র আল-কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের কুয়ালালামপুর আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জি: মোহাম্মদ এনামুল হক এবং বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব আলম রওশন।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আকাশ আলমগীর, সেলাংগর আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল এবং কুয়ালালামপুর আঞ্চলিক কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বিলকিস বিথী। জুলাই যোদ্ধা আব্দুল আহাদ সরাসরি উপস্থিত থেকে গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। ভার্চুয়ালি যুক্ত হন শহীদ তাহমিদের মা, শহীদ ইমনের ভাই, জুলাই যোদ্ধা কানিজ ফাতেমা, আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক এবং শহীদ সাজ্জাদের বাবা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত যোদ্ধাদের অবদানের যথাযথ মূল্যায়নের দাবি জানান। তারা গুরুত্বারোপ করে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদ ও আহত যোদ্ধাদের অবদান সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে দেশে-বিদেশে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক আক্ষেপ করে বলেন, আন্দোলনে আহত হওয়ার পরও তিনি বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাননি। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। জবাবে ইঞ্জি: মোহাম্মদ এনামুল হক আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে এবং প্রাপ্য সহায়তা নিশ্চিত করতে সংগঠন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনের নেতাকর্মী, সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভা ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এই সভা জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে।