বন্ধ করুন
ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে টেনে নিয়ে গেল বাঘ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে টেনে নিয়ে গেল বাঘ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ প্রিন্ট:
ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে টেনে নিয়ে গেল বাঘ
ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে টেনে নিয়ে গেল বাঘ
Featured Image

ভারতের মধ্যপ্রদেশে বাঘের আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) ভোরে রাজ্যের কানহা ন্যাশনাল পার্ক সংলগ্ন পাররাপুর বায়গাতোলা গ্রামে ঘটনাটি ঘটে। বাঘটি ঘরে ঢুকে ওই নারীর মাথায় কামড়ে ধরে তাকে প্রায় ৩০০ মিটার দূরে টেনে নিয়ে যায়।

নিহত ওই নারীর নাম সুগনি বাই ধুরভে, তার বয়স ৩০। স্থানীয়দের বরাতে জানা গেছে, জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের ওই গ্রামে রাত দেড়টার দিকে বাঘটি হানা দেয়। যখন সুগনি বাই ধুরভে ঘুমাচ্ছিলেন, তখন বাঘটি তার কুঁড়েঘরে ঢুকে পড়ে। একপর্যায়ে বাঘ তার মাথায় কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে। আশপাশের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা টর্চ নিয়ে ছুটে এলে বাঘটি ওই নারীকে ৩০০ মিটার দূরে ফেলে রেখে বনের ভেতর পালিয়ে যায়।

পরে গুরুতর জখম অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় বাইহারের একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ব্লক মেডিকেল অফিসার ড. অনন্ত লিলাহারে জানান, চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঝোরা বাফার জোনের সহকারী পরিচালক আশিষ পান্ডে জানান, পুরো বিষয়টি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পুলিশ একে অপমৃত্যু হিসেবে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, গত কয়েক মাসে ওই এলাকাটিতে একাধিকবার বাঘ ও চিতাবাঘের লোকালয়ে ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। সরকারি নিয়ম মেনে নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এলাকায় খাঁচা বসানো ও টহল বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রামবাসীদের রাতে ঘরের দরজা বন্ধ রাখা এবং শিশু ও বৃদ্ধদের একা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নিহত নারীর পরিবার একটি দরজাবিহীন ভাঙা কুঁড়েঘরে থাকত। প্রান্তিক ও অনগ্রসর আদিবাসী জনগোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সরকারের নেওয়া সামাজিক উন্নয়ন প্রকল্পগুলো থেকে এই পরিবারটি কোনো ধরনের সহায়তা পায়নি বলেও অভিযোগ তুলেছেন তারা।

সূত্র: এনডিটিভি