বন্ধ করুন
শ্রীলংকার কারাগারে দাঙ্গায় বন্দী নি'হত, সেনা মোতায়েন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শ্রীলংকার কারাগারে দাঙ্গায় বন্দী নি'হত, সেনা মোতায়েন

মহাকল্লোল আন্তর্জাতিক ডেস্ক
মহাকল্লোল আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ প্রিন্ট:
শ্রীলংকার কারাগারে দাঙ্গায় বন্দী নি'হত, সেনা মোতায়েন
শ্রীলংকার কারাগারে দাঙ্গায় বন্দী নি'হত, সেনা মোতায়েন
Featured Image

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে মাহারা কারাগারে বন্দিদের দাঙ্গায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার (২ আগস্ট) কয়েকশ সেনাসদস্য ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) কমান্ডো মোতায়েন করা হয়েছে।

পুলিশের উপমহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে জানান, শনিবার বন্দিরা কারাগারের একাধিক ভবনে ভাঙচুর চালায়। দাঙ্গায় রান্নাঘর, হাসপাতাল, পুনর্বাসন ভবন ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রায় ৪ হাজার ১০০ বন্দী থাকা মাহারা কারাগারটি ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি বন্দীর চাপে রয়েছে। উল্লেখ্য, ২০২০ সালেও একই কারাগারে দাঙ্গায় ১১ বন্দী নিহত এবং প্রায় ১২০ জন আহত হয়েছিলেন।