বন্ধ করুন
গাইবান্ধায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শনে চিকিৎসকসহ দুজন সামরিক বরখাস্ত!
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গাইবান্ধায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শনে চিকিৎসকসহ দুজন সামরিক বরখাস্ত!

মোঃ মেহেদী হাসান
মোঃ মেহেদী হাসান প্রধান প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল  পরিদর্শনে চিকিৎসকসহ দুজন সামরিক বরখাস্ত!
গাইবান্ধায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শনে চিকিৎসকসহ দুজন সামরিক বরখাস্ত!
Featured Image

​কোনো প্রকার আগাম তথ্য কিংবা প্রোটোকল ছাড়াই হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে ভুক্তভোগী রোগীদের চরম দুর্দশার চিত্র দেখে এর জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন তিনি।

​রবিবার দুপুরে কোনো ধরনের তোড়জোড় বা পূর্ব সতর্কবার্তা ছাড়াই মন্ত্রী সরাসরি গাইবান্ধা জেলা সদর জেনারেল  হাসপাতালে উপস্থিত হন। তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন সাধারণ ওয়ার্ড এবং কেন্দ্রীয় ওষুধ ভাণ্ডার সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় চারিদিকের জরাজীর্ণ অবস্থা ও চিকিৎসার দৈন্যদশা দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

​স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার প্রতি জোর দিয়ে মন্ত্রী বলেন, "চিকিৎসাসেবায় কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না। ভুক্তভোগী রোগীদের ভোগান্তি কমাতে এবং সার্বিক চিকিৎসাসেবায় গাফিলতি করা দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

​তিনি আরও জানান, দেশের প্রতিটি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে আধুনিকায়ন ও উন্নত সেবামুখী করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

 এর আগে গোবিন্দগঞ্জ হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্মক্ষেত্রে চরম গাফিলতি ও অনিয়মের অভিযোগে তাৎক্ষণিকভাবে দুজনকে বহিষ্কার করেন স্বাস্থ্যমন্ত্রী।