বন্ধ করুন
১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!

মোঃ মেহেদী হাসান
মোঃ মেহেদী হাসান প্রধান প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ প্রিন্ট:
১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!
১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!
Featured Image

১৩০ বছরের মায়ের দেখভাল করছেন ১০০ বছরের মেয়ে। বয়সের ভারে দুজনই অসহায়। তবু একে অপরই তাদের শেষ ভরসা। জীবনের শেষ প্রান্তে এসে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের একটি জরা'জীর্ণ ঝু'পড়ি ঘরেই কাটছিল তাদের দিন-রাত।

এই দুই শতবর্ষী মা-মেয়ে হলেন ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজান। স্বাধীনতার পরপরই স্বামীকে হা'রান ফাতেমা বেগম। প্রায় এক দশক আগে মা'রা যান তার একমাত্র ছেলেও। এরপর থেকে মা-মেয়ে একে অপরকে আঁ'কড়ে ধরেই বেঁচে আছেন।

জাতীয় পরিচয়পত্রে তাদের বয়স কম উল্লেখ থাকলেও স্থানীয়দের দাবি, ফাতেমা বেগমের প্রকৃত বয়স ১২৫ থেকে ১৩০ বছরের কাছাকাছি। প্রতিবেশীরা সাধ্যমতো সহযোগিতা করলেও একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দীর্ঘদিন ধরেই অপূর্ণ ছিল।

তাদের এমন অসহায় অবস্থার খবর পেয়ে এগিয়ে আসে মানবিক সেবা ফাউন্ডেশন। প্রথমে খাদ্যসহায়তা দেওয়ার পর ঝুঁ'কিপূর্ণ বসতঘরটি দেখে তাদের জন্য একটি টেকসই ঘর নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি।