বন্ধ করুন
মুক্তির আগেই রেকর্ড, ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর গান
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


মুক্তির আগেই রেকর্ড, ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর গান


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
মুক্তির আগেই রেকর্ড, ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর গান
মুক্তির আগেই রেকর্ড, ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর গান
Featured Image

নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, ছবিটির দুই পর্বের সব ভাষার সংগীতস্বত্ব প্রায় ৮০ কোটি টাকায় কিনে নিয়েছে ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে এটি অন্যতম বড় সংগীত চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব কেনার দৌড়ে টি-সিরিজের পাশাপাশি সনি মিউজিকও ছিল। শেষ পর্যন্ত প্রায় ৮০ কোটি টাকার বিনিময়ে টি-সিরিজ চুক্তিটি সম্পন্ন করে, যা ফেরতযোগ্য অগ্রিম হিসেবে দেওয়া হবে। এর আগে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সংগীতস্বত্ব নিয়ে বড় অঙ্কের খবর প্রকাশিত হলেও নির্মাতারা জানান প্রকৃত মূল্য ছিল ৩০ কোটি টাকা।

দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে প্রকাশ করা হয়েছে ‘রামায়ণ’-এর ট্রেলার। সিনেমাটির সংগীত দর্শকদের আগ্রহের অন্যতম প্রধান কারণ। প্রথমবারের মতো এই প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন হলিউডের খ্যাতিমান সুরকার হ্যান্স জিমার ও ভারতের এ আর রাহমান।

সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। লক্ষ্মণের চরিত্রে রবি দুবে ছাড়াও অভিনয় করেছেন সানি দেওল, অরুণ গোভিল, লারা দত্ত ও রাকুল প্রীত সিং। দুই পর্বে নির্মিত এই বড় বাজেটের সিনেমাটির প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।