ঢাকার সাভারের দক্ষিণ কলমায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দারোগ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৩:৩০ ঘটিকায় হাজী মহর আলী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃ গোলাম মোস্তফা। হাজী মহর আলী স্কুল এন্ড কলেজের সভাপতি হাজী মোঃ হারুন-অর-রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জনাব মোঃ আরিফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাভার ইউনিয়ন ও যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার থানা বিএনপি।জনাব আব্দুস সালাম মোল্লা, সভাপতি, সাভার ইউনিয়ন বিএনপি। জনাব শহিদুল ইসলাম শহীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার থানা যুবদল। জনাব মোঃ শহিদুল ইসলাম সরকার, প্রধান শিক্ষক, জি জি মডেল হাই স্কুল। হাজী মহর আলী স্কুল এন্ড কলেজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট দেখতে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ দর্শকরা বিদ্যালয় মাঠে ভিড় জমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার চর্চা ছড়িয়ে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। অত্যন্ত আনন্দঘন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহে খেলাটি পরিচালিত হয়।