মুখের স্বাস্থ্য ও হৃদযন্ত্রের সুস্থতার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে বলে সম্প্রতি বিভিন্ন গবেষণায় দেখা গেছে। নিয়মিত মুখ পরিষ্কার ও দাঁত ব্রাশ করার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। মুখ অপরিষ্কার থাকলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নেয়, যা মাড়ির ক্ষতের মাধ্যমে সহজে রক্তে মিশে যায়।
রক্তে প্রবেশ করা এসব ক্ষতিকর ব্যাকটেরিয়া রক্তনালীতে প্রদাহ সৃষ্টি করে অথবা রক্ত জমাট বাঁধাতে ভূমিকা রাখে। এর ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। তবে দিনে অন্তত দুইবার নিয়ম মেনে দাঁত ব্রাশ করলে হৃদরোগের ঝুঁকি প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে আসে।
দাঁত ও হার্ট সুস্থ রাখতে প্রতিদিন সকালে খাওয়ার পর এবং রাতে ঘুমানোর আগে ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করা উচিত। প্রতিবার অন্তত দুই মিনিট সময় নিয়ে দাঁত মাজার পাশাপাশি প্রতি ৩ থেকে ৪ মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে।