বন্ধ করুন
অভিনেত্রী নাজিফা তুষির ছবি ফাঁস করলেন নির্মাতা!
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


অভিনেত্রী নাজিফা তুষির ছবি ফাঁস করলেন নির্মাতা!


মহাকল্লোল বিনোদন ডেস্ক
মহাকল্লোল বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
অভিনেত্রী নাজিফা তুষির ছবি ফাঁস করলেন নির্মাতা!
অভিনেত্রী নাজিফা তুষির ছবি ফাঁস করলেন নির্মাতা!
Featured Image

চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে ভৌতিক ঘরানার সিনেমায় যে বড়সড় এক অপূর্ণতা ছিল, এবার নাকি তা ঘুচতে চলেছে। নেপথ্যে নির্মাতা রায়হান রাফীর নতুন এবং বড় আয়োজনের সিনেমা ‘আন্ধার’।

সিনেমাটি নিয়ে বিনোদনপাড়ায় আগেই শোরগোল পড়েছিল, এবার তাতে যেন নতুন ঘি ঢাললেন নির্মাতা নিজেই! হুট করেই শুটিংয়ের মনিটর স্ক্রিনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নেটদুনিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করেছেন তিনি।

এর আগে অবশ্য মজার ছলে এক পোস্টে রাফী লিখেছিলেন, ‘আপনারা অফিশিয়াল প্রমোশন করেন। আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিসিয়াল ফার্স্ট লিক দেয়া শুরু করছি।’ সেই কথার পরপরই পর্দায় এলেন অভিনেত্রী নাজিফা তুষি।

কসমিক থ্রিলার কিংবা ভৌতিক আবহের মধ্যেও মনিটর স্ক্রিনে তুষির এমন রূপ দেখে অনুরাগী ও ঢালিউড প্রেমীদের কৌতুহল এখন তুঙ্গে।

ছবিটির ক্যাপশনে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, ‘আন্ধার ফার্স্ট লিক! শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। কোনো অফিশিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। জাস্ট একটা মুহূর্ত।’

তুষির ভূয়সী প্রশংসা করে রাফী আরও যোগ করেন, ‘কিন্তু এই এক ফ্রেমই স্পষ্ট বলে দিচ্ছে নাজিফা তুষিকে আন্ধার-এ কতটা অসাধারণ লাগছে। নাজিফা তুষিকে আগে অনেক চরিত্রে দেখেছেন। আন্ধার-এ দেখবেন তার সবচেয়ে মোহময় উপস্থিতি।’

নির্মাতার ভাষ্যমতে, তুষির এই ‘মোহময়’ লুক যেন ভৌতিক রোমাঞ্চের মাঝে এক নতুন আকর্ষণ যুক্ত করেছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ভূত ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও শো ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে ছবিটির মূল গল্প বুনেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরবর্তীতে সেই গল্পের বুননে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।

এই সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনের মতো গুণী অভিনয়শিল্পীরা।