বন্ধ করুন
লন্ডনে সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমেদকে নাগরিক সংবর্ধনা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


লন্ডনে সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমেদকে নাগরিক সংবর্ধনা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
লন্ডনে সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমেদকে নাগরিক সংবর্ধনা
লন্ডনে সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমেদকে নাগরিক সংবর্ধনা
Featured Image

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া কয়ছর এম আহমেদকে লন্ডনে জাঁকজমকপূর্ণ নাগরিক সংবর্ধনা দিয়েছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসী। গত সোমবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিসবাহুজ্জামান সোহেল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন। বক্তারা বলেন, প্রবাসে থেকে কয়ছর এম আহমেদ দীর্ঘদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রবাসীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর এম আহমেদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, লন্ডনে ১৭ বছরের প্রবাসজীবন ছিল সংগ্রাম ও রাজনৈতিক অঙ্গীকারের সময়। প্রবাসীরা শুধু অর্থনীতিতে নয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনেও বড় অবদান রেখেছেন।

নিজের বক্তব্যে তিনি আরও বলেন, তিনি শুধু জগন্নাথপুর-শান্তিগঞ্জের নন, বরং সকল প্রবাসীদের এমপি হিসেবে ভূমিকা রাখবেন। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহিতা ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সদস্য সচিব খসরুজ্জামান খসরুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।