বন্ধ করুন
সাভারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: হাসপাতালে স্বজনদের ক্ষোভ।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাভারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: হাসপাতালে স্বজনদের ক্ষোভ।

মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ প্রিন্ট:
সাভারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: হাসপাতালে স্বজনদের ক্ষোভ।
সাভারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: হাসপাতালে স্বজনদের ক্ষোভ।
Featured Image

সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ​ঘটনাটি ঘটেছে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ্জাক প্লাজার পাশের ‘সুপার মেডিকেল হসপিটাল প্রা: লিমিটেড’-এ। ​জানা গেছে, গত বুধবার বিকেলে প্রসব বেদনা উঠলে সাভারের সাধাপুর এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী আনিকা বেগমকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে গাইনি চিকিৎসক ডা. রেহেনা নাসরিন রোগীর সিজারিয়ান অপারেশন করেন। কিন্তু অপারেশনের পর স্বজনদের হাতে একটি মৃত নবজাতক তুলে দেওয়া হয়। ​ভুক্তভোগী পরিবারের দাবি— ডাক্তারের ভুল চিকিৎসা ও চরম অবহেলার কারণেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর নবজাতকের পরিবার ও আত্মীয়-স্বজনরা হাসপাতালে বিচার চাইতে গেলে, উল্টো হাসপাতালের এক ব্যক্তি তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে। ​এ ঘটনায় জড়িত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তবে কীভাবে ভুল চিকিৎসা হয়েছে তা জানা নেই বলে দাবি করেছেন হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর সেলিম রেজা। ​অন্যদিকে সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।