শৈলকুপা উপজেলা ২নং মির্জাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে । নিহত গৃহবধূ ওই গ্রামের শামীম শেখের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করতে যান আফরোজা। এ সময় রাইস কুকারে বিদ্যুৎ লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছিটকে পড়ে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আকস্মিক এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।