বন্ধ করুন
রাজাবাড়ী গেন্ডা এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার গাঁজাসহ নারী কারবারি আটক।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

রাজাবাড়ী গেন্ডা এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার গাঁজাসহ নারী কারবারি আটক।

মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ প্রিন্ট:
রাজাবাড়ী গেন্ডা এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার গাঁজাসহ নারী কারবারি আটক।
রাজাবাড়ী গেন্ডা এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার গাঁজাসহ নারী কারবারি আটক।
Featured Image

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোছাঃ রুমি আক্তার (৩১) নামে এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। ​বুধবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন রাজাবাড়ী গেন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত রুমি আক্তার রংপুর জেলার কাউনিয়া থানার সাব্দী গ্রামের মোঃ আব্দুল বারীর মেয়ে ও মোঃ জসিম উদ্দিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সাভারের রাজাবাড়ী গেন্ডা এলাকায় মাহবুবুর রহমান শিশিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাভারের রাজাবাড়ী গেন্ডা এলাকায় তল্লাশি চালিয়ে রুমি আক্তারকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। ​ডিবি (উত্তর)-এর কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।