বন্ধ করুন
উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ!
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ!


মহাকল্লোল ক্রিয়া ডেস্ক
মহাকল্লোল ক্রিয়া ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ প্রিন্ট:
উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ!
উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ!
Featured Image

শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লিখে কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ কোনো কামব্যাকের গল্প নয়, প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।

ইসলামাবাদে উজবেকিস্তানকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন হরসিত-সুজনরা। প্রথম সেটে ২৫-২১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।দ্বিতীয় সেটের রাজত্ব আরো বাড়ে।

২৫-২০ ব্যবধানে জয় পায়। ম্যাচ বাঁচাতে যখন তৃতীয় সেট জয়ের বিকল্প নেই, সেই সেটে উজবেকিস্তানের পরাজয় আরো করুণ হয়। বাংলাদেশ ২৫-১৯ সেটে জিতে ফাইনালের টিকিট পায়। 

আগামী ২৯ জুলাই ফাইনাল।সেদিন প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও স্বাগতিক পাকিস্তানের মধ্যেকার জয়ী দল।