বন্ধ করুন
বাবার ইজিবাইকের চাপায় প্রাণ গেল দেড় বছরের শিশুর
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


বাবার ইজিবাইকের চাপায় প্রাণ গেল দেড় বছরের শিশুর


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ প্রিন্ট:
বাবার ইজিবাইকের চাপায় প্রাণ গেল দেড় বছরের শিশুর
বাবার ইজিবাইকের চাপায় প্রাণ গেল দেড় বছরের শিশুর
Featured Image ঝিনাইদহের হরিণাকুণ্ডে বাবার ইজিবাইকের চাপায় তানহা (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত তানহা ওই গ্রামের মিরাজ হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে তানহাসহ কয়েকজন শিশু খেলছিল। এ সময় অসাবধানতাবশত ইজিবাইকে থাকা চাবি ঘুরে গেলে গাড়িটি স্টার্ট হয়ে পিছনের দিকে গড়াতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে তানহাসহ অন্য শিশুরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তানহা ইজিবাইকের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তানহার চাচা রফিকুল ইসলাম জানান, শিশুরা ইজিবাইকে খেলাধুলা করছিল। হঠাৎ গাড়ির চাবি ঘুরে ইজিবাইকটি স্টার্ট হয়ে পিছনের দিকে চলতে শুরু করে। তখন সবাই দ্রুত নেমে গেলেও তানহা গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিহা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তারপরও হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।হরিণাকুণ্ড থানার পোড়াহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলতাফ হোসেন বলেন, ইজিবাইকের চাপায় তানহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।