অফিসিয়াল বার্তায় আবদুল্লাহ শফিককে পাকিস্তানের জাতীয় দলের হয়ে শুভকামনা জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ। একই সাথে জানানো হয়, চলমান গ্লোবাল সুপার লিগের অবশিষ্ট ম্যাচগুলোতে পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে মাঠ মাতাবেন শামীম।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ও সীমিত ওভারের ক্রিকেটে নিজের টি-টোয়েন্টি সুলভ আক্রমণাত্মক ব্যাটিং ও কার্যকর অফ-স্পিনের জন্য পরিচিত শামীমের সামনে বিশ্বমানের ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে প্রমাণের নতুন দুয়ার খুলল।
পাঁচ দলের গ্লোবাল সুপার লিগে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে লাহোর কালান্দার্স; তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা। আগামী ২৯ জুলাই সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে লাহোর, যেখানে কালান্দার্সের জার্সিতে শামীম পাটোয়ারীর অভিষেকের জোরালো সম্ভাবনা রয়েছে।