বন্ধ করুন
নেশার টাকা নিয়ে বাকবিতণ্ডা: সাভারে ছেলের হাতে বাবা খুন, ঘাতক আটক।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


নেশার টাকা নিয়ে বাকবিতণ্ডা: সাভারে ছেলের হাতে বাবা খুন, ঘাতক আটক।


মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ প্রিন্ট:
নেশার টাকা নিয়ে বাকবিতণ্ডা: সাভারে ছেলের হাতে বাবা খুন, ঘাতক আটক।
নেশার টাকা নিয়ে বাকবিতণ্ডা: সাভারে ছেলের হাতে বাবা খুন, ঘাতক আটক।
Featured Image

সাভারে নেশার টাকা না পেয়ে পারিবারিক কলহের জেরে নিজ সন্তান ১৫ বছর বয়সী জিসানের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বাবা মহিন মিয়া (৩৮)। গতকাল রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মহিন মিয়া পেশায় একজন দুধ বিক্রেতা ছিলেন। এ ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

​স্থানীয় সূত্র জানায়, শেষ রাতে নেশা ও এর টাকা নিয়ে বাবা মহিন মিয়ার সাথে ছেলে জিসানের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে জিসান তার বাবাকে এলোপাতাড়ি মারধর করে এবং অণ্ডকোষে সজোরে চাপ দিয়ে গুরুতর আঘাত করে। এতে ঘটনাস্থলেই মহিন মিয়ার মৃত্যু হয়।

​চিৎকার ও গোলমালের শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে মহিন মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান এবং অভিযুক্ত জিসানকে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।

​ছেলের হাতে বাবা খুনের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, সাভারের অন্য একটি স্থান থেকে আনুমানিক অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশও মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।