বন্ধ করুন
শৈলকুপায় মাদক সেবনে জেল জরিমানা ও ডাকাতি প্রস্তুতি মামলা!
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শৈলকুপায় মাদক সেবনে জেল জরিমানা ও ডাকাতি প্রস্তুতি মামলা!

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ প্রিন্ট:
শৈলকুপায় মাদক সেবনে জেল জরিমানা ও ডাকাতি প্রস্তুতি মামলা!
শৈলকুপায় মাদক সেবনে জেল জরিমানা ও ডাকাতি প্রস্তুতি মামলা!
Featured Image

শৈলকুপায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামে। আটককৃতরা হলেন, একই গ্রামের সেলিম জোয়ার্দারের ছেলে রাসেল জোয়ার্দ্দার (১৯) এবং আলীম মোল্লার ছেলে আসিফ মোল্লা (২০)।

পুলিশ জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ধাওড়া দাখিল মাদ্রাসা এলাকায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে আটকরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করে। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামি আসিফ ও রাসেলকে ৩ মাসের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।