শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.)-এর প্রথম ওফাত বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ১০৪ নম্বর দায়রার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসেন, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন এবং দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেকান্দার খাঁ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, দরবারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১০৪ নম্বর দায়রার দারুত্তালিম শিক্ষক ও চ্যানেল নাইনের শরীয়তপুর প্রতিনিধি সাংবাদিক এম. এম. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) আজীবন প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষকে সচেতন করেছেন এবং বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাঁর এই মানবকল্যাণকর ও পরিবেশবান্ধব আদর্শকে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।কর্মসূচি শেষে দেশ, জাতি ও সমগ্র বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কিরণনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবু ইউসুফ।