ঢাকা জেলার সাভারে গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পরিচালিত এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন ও তাঁর সঙ্গী ফোর্স।গ্রেপ্তারকৃতরা হলেন কোরবান আলী (২৮): পিতা- দেলোয়ার হোসেন দিলু, মাতা- ইসমত আরা বেগম, সাং- বক্তারপুর (পুড়াবাড়ি), থানা- সাভার মডেল, জেলা- ঢাকা।মোঃ মিলন (৩৫): পিতা- মোঃ শরীফুল ইসলাম, মাতা- বিলকিস আক্তার, সাং- চিলমারী, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া (বর্তমানে তারাপুর, সাভার মডেল থানা এলাকায় বসবাসরত)।পুলিশ জানায়, আসামীদের কাছ থেকে উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক ওজন ১০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা। ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ১ নং আসামী কোরবান আলীর বিরুদ্ধে পূর্বেও ৪টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।