চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম,ও আওয়ামী লীগের ভাটিয়ারী ইউনিয়ন সভাপতি, নাজিম উদ্দীনকে গ্রেফতার করছে পুলিশ।
বুধবার( ২২ জুলাই) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেতার করা হয়।
গ্রেপ্তার নাজিম উদ্দীন ভাটিয়ারী ইউনিয়নের মুন্সিবাড়ির মনিরুজ্জামানের ছেলে,পুলিশ জানায় ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে গোপন সংবাদদের ভিত্তিতে, অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এবিষয়ে সীতাকুণ্ডে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নাজিম উদ্দীনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, আজ বৃহস্পতিবার সকালে ১১ টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।