জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এবং আন্দোলন-সংগ্রামে আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তোমাদের রক্তে রাঙানো স্বাধীনতাই আমাদের প্রেরণা এই স্লোগানকে ধারণ করে ঢাকা জেলা উত্তর সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈমের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও স্মৃতির প্রতি গভীর সম্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন: ইউনুস খান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,খান মজলিস বাবু সহ ছাত্রদল যুবদল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আগে আমি একটা পাঠাবো অন্য আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অসামান্য ত্যাগ ও বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং হাসপাতালে চিকিৎসাধীন সকল আহতের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।