বন্ধ করুন
নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ২৯ আগস্ট ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ২৯ আগস্ট ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।


প্রকাশ: ২১ জুলাই ২০২৬ প্রিন্ট:
নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।
নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।
Featured Image

সংসারিক সম্পর্কের টানাপোড়েন, চরম বিশ্বাসভঙ্গ আর এক পরিকল্পিত প্রতারণার গল্পে এখন তোলপাড় পুরো এলাকা। বর্তমান স্বামীর বিশ্বাস ও ভালোবাসার সুযোগ নিয়ে নগদ অর্থ ও মূল্যবান সম্পদ চম্পট দিয়ে এক নারী পাড়ি জমিয়েছেন তার সাবেক স্বামীর ডেরায়। অভিযুক্ত ওই নারীর নাম শান্তনা যিনি মৃত সাইদুর রহমান ও জহুরা বিবির কন্যা। ​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই শান্তনা নানাবিধ ছলচাতুরী ও মিথ্যা অজুহাতে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনার গহনা নিজের নিয়ন্ত্রণে নেওয়া শুরু করেন। শান্তনার এহেন আচরণকে বৈবাহিক সম্পর্কের স্বাভাবিক আস্থার জায়গা থেকেই মেনে নিয়েছিলেন তার বর্তমান স্বামী। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কোটি টাকার প্রতারণার ছক এঁকে হঠাৎ করেই ঘর ছাড়েন শান্তনা। পরে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান সংসারকে ফাঁকি দিয়ে তিনি সোজা উঠেছেন তার সাবেক স্বামীর ঘরে। ​হঠাৎ করে এমন নাটকীয় ও পরিকল্পিত চম্পট দেওয়ার ঘটনায় হতবাক ভুক্তভোগী পরিবারসহ পুরো এলাকাবাসী। স্থানীয় সচেতন মহলের মতে, এটি কেবল একটি বৈবাহিক বিরোধ নয়; বরং ঠান্ডা মাথার একটি পরিকল্পিত প্রতারণা ও গভীর নৈতিক অবক্ষয়ের শামিল। ​এ বিষয়ে চরম ক্ষুব্ধ ভুক্তভোগী পক্ষ জানান, শান্তনার এমন প্রতারণামূলক পদক্ষেপে তারা আর্থিকভাবে নিঃস্ব এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। শান্তনা ও তার সহযোগীদের বিরুদ্ধে খুব শিগগিরই কঠোর আইনি পদেক্ষপ (মামলা) গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তারা। ​ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় শান্তনার এমন প্রতারণামূলক কাণ্ড নিয়ে চলছে নানা মুখরোচক আলোচনা ও আইনি ব্যবস্থার দাবি।