২০ জুলাই, ২০২৬ (সোমবার) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঋণের কিস্তি আদায় করতে গিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিওকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি নিজ বাড়িতে একা থাকার সুযোগে এই ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে। অভিযুক্তের পরিচয় নাম: রাকিবুল ইসলাম (২৩)
পিতার নাম: মো. দেলোয়ার তালুকদার গ্রাম: কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা), শাড়িকতলা ইউনিয়ন, পিরোজপুর সদর এনজিও ‘রিক’ (RIC)-এর মাঠকর্মী, ভোলাহাট শাখা।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
"ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা প্রক্রিয়া শেষ হলে আটক রাকিবুলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে।"