বিয়ে বাড়িতে মদ পান করে দুইজনের মৃত্যু, উৎসব রূপ নিলো শোকে
মোঃ মেহেদী হাসান
প্রধান প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬
প্রিন্ট:
বিয়ে বাড়িতে মদ পান করে দুইজনের মৃত্যু, উৎসব রূপ নিলো শোকে

গাজীপুরে একটি বিয়ে বাড়িতে উৎসবের সময় অ্যালকোহল (মদ) পান করায় দুইজন মৃত্যু হয়েছে। বিয়ের উৎসব মুহূর্তেই রূপ নেয় শোকে।
রবিবার ভোর চারটার সময় সজিব এবং বিকেল সাড়ে চারটার সময় রনি মিয়া নামে ওই দুই যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। তাদের উভয়ের গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলায়।
তারা কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলকায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন (Methanol Poisonig) পান করার কারণে তাদের মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।