বন্ধ করুন
‘টাকা এনে দিচ্ছি’ বলে দুই মেয়েকে রেখে নিখোঁজ মা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


‘টাকা এনে দিচ্ছি’ বলে দুই মেয়েকে রেখে নিখোঁজ মা


মোঃ মেহেদী হাসান
মোঃ মেহেদী হাসান প্রধান প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ প্রিন্ট:
‘টাকা এনে দিচ্ছি’ বলে দুই মেয়েকে রেখে নিখোঁজ মা
‘টাকা এনে দিচ্ছি’ বলে দুই মেয়েকে রেখে নিখোঁজ মা
Featured Image স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন জানান, সকাল ১০টার দিকে একটি অফিসের বারান্দায় দুই শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান। জানতে চাইলে তারা জানায়, তাদের মা ছোট ভাইকে কোলে নিয়ে চলে গেছেন এবং যাওয়ার সময় বলেছিলেন, ‘এখানে থাকো, টাকা নিয়ে আসছি।’ এরপর আর তিনি ফিরে আসেননি। তিনি আরও জানান, শিশু দুটিকে খাবার কিনে দেওয়া হলেও তারা কিছু না খেয়ে শুধু মায়ের জন্য কান্নাকাটি করছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত এবং ঢাকায় থাকেন। অভাব-অনটনের কারণে মা শাহনাজ ছোট সন্তানকে সঙ্গে নিয়ে বড় দুই মেয়ে—জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে চলে যান। ওসি জানান, শিশুদের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদি জীবিত আছেন। পরিবারের সদস্যদের খুঁজে বের করে শিশু দুটিকে নিরাপদে তাদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিখোঁজ মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।দিনাজপুরের হাকিমপুরে দুই কন্যাশিশুকে রাস্তার পাশে রেখে ‘টাকা নিয়ে আসছি’ বলে চলে গেছেন এক মা। দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি ফিরে না আসায় কান্নায় ভেঙে পড়ে অসহায় শিশু দুটি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পুলিশ। রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি স্থলবন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।