বন্ধ করুন
কারাগারের দেয়াল টপকে পালালেন নারী আসামি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


কারাগারের দেয়াল টপকে পালালেন নারী আসামি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক আসামি কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ওই আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। বন্দির ন...

মোঃ মেহেদী হাসান
মোঃ মেহেদী হাসান প্রধান প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ প্রিন্ট:
কারাগারের দেয়াল টপকে পালালেন নারী আসামি
কারাগারের দেয়াল টপকে পালালেন নারী আসামি
Featured Image গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক আসামি কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ওই আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। বন্দির নাম মোছা. রিম্পা (২১ বছর)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি। কারাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে রিম্পা নামে ওই আসামিকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের ভিতরে বহুবার তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত তাকে খুঁজে পায়নি। কাশিমপুর মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রণ করেন। তাদের সঙ্গ দেয় তিনজন আসামি। কারা বিধি অনুয়ায়ী বিকেল ৫টার মধ্যে আসামিদের লকআপ করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানা হয়নি। এই সুযোগে তিন মাসে সাজাপ্রাপ্ত রিম্পা নামের আসামি দেওয়াল টপকিয়ে পালিয়ে গেছেন। এ বিষয় জানতে চাইলে কাশিমপুর মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, আমরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছি। এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলব। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে একজন আসামি পালিয়েছেন। আজ বিকেলে কোনাবাড়ি থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।