বন্ধ করুন
বর্ণাঢ্য আয়োজনে আশুলিয়া থানা মহিলা দলের পরিচিতি সভা সম্পন্ন।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


বর্ণাঢ্য আয়োজনে আশুলিয়া থানা মহিলা দলের পরিচিতি সভা সম্পন্ন।


প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ প্রিন্ট:
বর্ণাঢ্য আয়োজনে আশুলিয়া থানা মহিলা দলের পরিচিতি সভা সম্পন্ন।
বর্ণাঢ্য আয়োজনে আশুলিয়া থানা মহিলা দলের পরিচিতি সভা সম্পন্ন।
Featured Image

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকার আশুলিয়া বাজার এলাকায় নবগঠিত আশুলিয়া থানা মহিলা দলের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আশুলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য সভার আয়োজন করা হয়। ​আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী হাসান আজাদ-এর সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়িত হয়।

​আশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ ক ম শামসুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিচিতি সভাটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইকবাল হোসেন। ​অনুষ্ঠানে নবগঠিত আশুলিয়া থানা মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দকে উপস্থিত সকলের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির মূল দায়িত্বে রয়েছেন: সভাপতি জ্যোৎস্না আক্তার সিনিয়র সহ-সভাপতি: শিউলী আক্তার সাধারণ সম্পাদক: মাহফুজা বেগম পলি​সিনিয়র যুগ্ম-সম্পাদক: শারমিন ফেরদৌস ​সাংগঠনিক সম্পাদক: নাজমা আক্তার ​প্রচার সম্পাদক: মাকসুদা হেনা রুবি ​দপ্তর সম্পাদক: রহিমা বেগম পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন এবং সাভার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম সরকার।

​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করার উদাত্ত আহ্বান জানান।